পিএইচপি এরাবিয়ান হর্স সুপার রঙিন টিন-সেরা মানের রঙিন টিন, যা মূলত জিংক ও অ্যালুমিনিয়াম কোটেড শীটের উপর সর্বাধুনিক প্রযুক্তিতে আন্তর্জাতিক মানসম্পন্ন রঙ এর প্রলেপ দিয়ে তৈরি হয়। ফলে এটি অন্যান্য টিনের চেয়ে বেশি টেকসই। ঘরও দেখতে অনেক সুন্দর হয়।
বৈশিষ্ট্যসমূহ:
- উভয় পাশে দুই স্তর বিশিষ্ট দস্তা ও অ্যালুমিনিয়াম প্রলেপ।
- আন্তর্জাতিক মানসম্পন্ন রঙের প্রলেপ ব্যবহার করা হয়।
- ডাবল কোটিং প্রযুক্তির কারণে মরিচা ও ক্ষয় প্রতিরোধে অধিক কার্যকর।
- সম্পূর্ণ অটোমেটিক, পিএলসি-কন্ট্রোল্ড সিস্টেমের মাধ্যমে সতর্কতার সাথে ক্লিনিং, প্রি-ট্রিটমেন্ট, প্রাইমিং এবং পেইন্টিং নিশ্চিত করা হয় ফলে অন্যদের তুলনায় দীর্ঘস্থায়ী।
- পছন্দমতো সিএনজি গ্রীন, মাস্টার গ্রীন, চায়না ব্লু (নীল) ও লাল রঙ টিনের ভিন্নতা।
রঙিন টিন এর সুবিধাসমূহ:
- ঢেউটিন এর সাথে সহজে মানানসই ও ব্যবহার উপযোগী।
- টেকসই, দীর্ঘস্থায়ী, সাশ্রয়ী এবং ঘরও দেখতে অনেক সুন্দর হয়।
- সব ধরণের কোটিং আন্তর্জাতিক মান অনুযায়ী উৎপাদিত, যেমন- জিআইএস জি৩৩১২, এএসটিএম এ৭৫৫/এ৭৫৫এম এবং জিবি/টি ১৭৭৪৮-২০০৮ অনুযায়ী উৎপাদিত।
- দীর্ঘস্থায়ী রঙ ধরে রাখা এবং চকচকে সারফেস নিশ্চিত করার জন্য এপোক্সি, পলিয়েস্টার, পিভিডিএফ, এসএমপি এবং প্লাস্টিসলসহ কার্যকারী বিভিন্ন পেইন্টের অপশন প্রদান করা হয়।
ব্যবহার:
- কৃষি প্রকল্প শেড: রঙের উজ্জ্বলতার জন্য কৃষি প্রকল্পে বিভিন্ন শেডে ব্যবহার করা হয়।
- বাণিজ্যিক ও শিল্পকারখানায় ব্যবহার: যেকোনো ঘর, দোকান, দরজা ইত্যাদির জন্য উপযুক্ত।
- ছাদ: বাড়ি, কারখানা, গুদামঘর এবং বাণিজ্যিক ভবনের জন্য ব্যবহার উপযুক্ত।
| বিবরণ | |
|---|---|
| দৈর্ঘ্য | ৬ – ১০ ফুট (গ্রাহকের প্রয়োজন অনুযায়ী সাইজ কাস্টোমাইজ করা যায়) |
| প্রস্থ | ২৮ – ৩২ ইঞ্চি (২৮, ৩০ এবং ৩২ ইঞ্চি) |
| পুরুত্ব | ০.১৫০ মিমি – ০.৫১০ মিমি (০.১৫০ মিমি, ০.১৭০ মিমি, ০.১৯০ মিমি, ০.২২০ মিমি, ০.২৬০ মিমি, ০.৩২০ মিমি, ০.৩৪০ মিমি, ০.৪২০ মিমি, এবং ০.৫১০ মিমি) |
| রঙ | সিএনজি গ্রীন , মাস্টার গ্রীন, চায়না ব্লু (নীল), এবং লাল রঙ এর ভিন্নতা |
আমাদের কালার কোটিং শীট
ধাতু (মেটাল) কোটিংয়ের সর্বাধুনিক পদ্ধতি:
কয়েল কোটিং হলো একটি ধারাবাহিক ও অটোমেটিক প্রক্রিয়া, যার মাধ্যমে ধাতু থেকে চূড়ান্ত ভাবে টিন তৈরির আগে কোটিং করা হয়। স্টিল বা অ্যালুমিনিয়াম সাবট্র্যাক্ট রোলিং মিলস থেকে কয়েল আকারে সরবরাহ করা হয়। কোল্ড রোল্ড কয়েলগুলো নফ কন্টিনিউয়াস গ্যালভানাইজিং লাইনে গ্যালভানাইজ করা হয়। গ্যালভানাইজড কয়েল কোটিং লাইনের আগে স্থাপন করা হয় এবং একটি ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে কয়েলটি খুলে নেওয়া, প্রি-ক্লিনিং, প্রি-ট্রিটমেন্ট, প্রাইমার প্রয়োগ এবং রং করা শেষে অন্য প্রান্তে আবার কয়েল আকারে পেঁচিয়ে নেওয়া হয়। সম্পূর্ণ প্রক্রিয়া প্রতি মিনিটে ৬০ মিটার গতিতে সম্পন্ন হয়।