নিউজ
জানু. 2026
ব্লগ
জানু. 2026
নিউজ
জানু. 2026
ব্লগ
জানু. 2026
ব্লগ
জানু. 2026
নিউজ
জানু. 2026
পিএইচপি এরাবিয়ান হর্স সুপার -এর সবচেয়ে ভালো কার্যকারিতা পেতে অভিজ্ঞ মিস্ত্রি (গৃহনির্মাতা) দিয়ে সঠিকভাবে টিন স্থাপন করতে হবে। ছাদের সঠিক ঢাল বজায় রাখতে এবং পানি সহজে নিষ্কাশন ও লিকেজ প্রতিরোধে সঠিক সাইড ও কিনারার ওভারল্যাপ নিশ্চিত করতে হবে। রাবার ওয়াশারযুক্ত ফাস্টেনার ব্যবহার করে ঠিকভাবে স্থাপন করতে হবে। নিয়মিত ছাদের রক্ষণাবেক্ষণ করা জরুরি এবং ময়লা, পাতা ও জমে থাকা পানি সরিয়ে দিয়ে ছাদের কিনারা পরিষ্কার রাখা অতীব জরুরি।
ইনস্টেলেশন ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত পরামর্শ: প্রথমত, পরিবহন ও টিন স্থাপনের সময় অত্যন্ত সতর্ক থাকতে হবে- যাতে টিনে কোনো আঁচড়, দাগ বা ভাঁজ না পড়ে এবং দস্তার প্রলেপ ক্ষতিগ্রস্ত না হয়। ঢেউটিনে ওয়েল্ডিং করা সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ এতে টিনের কোটিং নষ্ট হয়। ফলে টিনে দ্রুত মরিচা ধরার ঝুঁকি বাড়ে। ইনস্টেলেশন করার সময় মিস্ত্রিদের ছেনি বা অনুপযুক্ত যন্ত্র দিয়ে টিন কাটার পরিবর্তে সঠিক মাপের ধারালো শিয়ার/কাঁচি ব্যবহার করলে টিনে ক্ষতি হয় না। দ্বিতীয়ত, টিনের সঙ্গে অন্য ধাতু মেশানো যাবে না। কারণ- এতে গ্যালভানিক ক্ষয় সৃষ্টি হতে পারে এবং ঢেউটিনের স্থায়িত্ব উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে দস্তার প্রলেপ দেওয়া ফাস্টেনার বা অ্যালুমিনিয়াম রিভেট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। তৃতীয়ত, ধুলো, শ্যাওলা, লবণ বা রাসায়নিক ময়লা যাতে জমতে না পারে সেজন্য নিয়মিত পরিষ্কার করতে হবে। এগুলো জমে থাকলে টিন দ্রুত ক্ষয় হয়। সবশেষে, বাতাসের ঝাপটায় ডালপালা থেকে টিনে আঁচড় পড়তে পারে। তাই টিনের ওপর ঝুলে থাকা গাছের ডালপালা নিয়মিত ছাঁটাই করতে হবে। আর, ঝরে পড়া পাতা দ্রুত সরিয়ে ফেলতে হবে, যাতে বৃষ্টির পানির ড্রেনেজ পথ বন্ধ না হয়। ড্রেনেজ পথ বন্ধ হলে পানি জমে যাবে এবং পরবর্তীতে ক্ষয় সৃষ্টি করতে পারে।