পিএইচপি এরাবিয়ান হর্স সুপার এলুম টিন অত্যাধুনিক গ্যালভালুম শীট থেকে তৈরি করা হয়। এই টিনে রয়েছে ৫৫% অ্যালুমিনিয়াম, ৪৩.৫% জিংক এবং ১.৫% সিলিকন প্রলেপ, যা টিনের দীর্ঘস্থায়িত্ব ও স্থিতিশীলতা নিশ্চিত করে। এর পাশাপাশি, সুপার এলুম টিনের উপর আরও একটি বিশেষ ধরনের জৈব রাসায়নিকের অতীব পাতলা আবরণ বিশেষায়িত প্রক্রিয়ায় প্রয়োগ করা হয়, যা টিনকে বর্ধিত সুরক্ষা দেয়। ফলে মিস্ত্রি টিন লাগানোর সময় পায়ের দাগ বসে না, সাদা পাউডার পড়ে না, সহজে জং ধরে না।
বৈশিষ্ট্যসমূহ:
- মসৃণ ও আকর্ষণীয় ফিনিশিং, দীর্ঘস্থায়ী ও মজবুত।
- সাধারণ গ্যালভানাইজড টিন থেকে, দ্বিগুণ বেশি টেকসই।
- পর্যাপ্ত পরিমাণে অ্যালুমিনিয়াম প্রলেপ থাকায় তাপ প্রতিফলন ক্ষমতা বেশি।
- জিংক ও অ্যালুমিনিয়াম কোটিংয়ের সমন্বিত কার্যকারিতা হঠাৎ মরিচা পড়া প্রতিরোধ করে।
- সঠিক পরিমানে জিংক ও অ্যালুমিনিয়াম এর প্রলেপ থাকায় মিস্ত্রির পায়ের দাগ বসে না, সাদা পাউডার পরেনা, সহজে জং ধরে না।
এলুম টিন এর সুবিধাসমূহ:
- সুপার এলুম টিন ঘরের চাল আরও টেকসই ও আকর্ষণীয় করে।
- কাঠামোর উপর অতিরিক্ত লোড পরা কমিয়ে নিয়ে আসে।
- তীব্র গরম ও রৌদ্রোজ্জ্বল দিনে ঘর তুলনামূলক শীতল রাখে।
- প্রায় ৩১৫° সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রায়ও রঙের পরিবর্তন পরিলক্ষিত হয় না।
- ঘন ঘন রঙ করা বা মরিচা প্রতিরোধী অতিরিক্ত কোন প্রলেপ দেওয়ার প্রয়োজন হয় না।
- জিংক ও অ্যালুমিনিয়াম এর প্রলেপ স্বয়ংক্রিয় মেশিনে সঠিক ও সমান ভাবে বণ্টন করা হয়, যার ফলে টিনের গুণাগুণ ও স্থায়িত্ব বেড়ে যায় অনেকগুণ।
ব্যবহার:
- বাউন্ডারি: ঘর-বাড়ি এবং দোকানের বেষ্টনী/বেড়ায়/বাউন্ডারির জন্য উপযুক্ত।
- প্রাইমারি রুফিং: বাড়ি, শিল্পকারখানা এবং বাণিজ্যিক ভবনের জন্য উপযুক্ত।
- স্থাপত্য উপাদান: সাধারণত রিজ ক্যাপ, গাটার এবং ডাউনপাইপের জন্য ব্যবহার করা হয়।
- শিল্প ও কৃষি প্রকল্প শেড: ইন্ডাস্ট্রিয়াল কাভার, তাপ প্রতিরোধক, কন্টেইনার সংরক্ষণে, কৃষি ক্ষেত্রে শেডে ব্যবহার করা হয়।
| বিবরণ | |
|---|---|
| দৈর্ঘ্য | ৬-১৩ ফিট (গ্রাহকের চাহিদা অনুযায়ী ২০ ফুট পর্যন্ত কাস্টোমাইজ সাইজ সরবরাহ করা হয়) |
| প্রস্থ | ৩০ – ৩২ ইঞ্চি |
| পুরুত্ব | ০.১৫০ – ০.৫১০ মিমি. (০.১৫০ মিমি, ০.১৭০ মিমি, ০.১৯০ মিমি, ০.২২০ মিমি, ০.২৬০ মিমি, ০.৩২০ মিমি, ০.৩৪০ মিমি, ০.৪২০ মিমি, এবং ০.৫১০ মিমি) |