পিএইচপি এরাবিয়ান হর্স সুপার পিএইচপি এরাবিয়ান হর্স সুপার

আমাদের সম্পর্কে

ঢেউটিন তৈরির মাধ্যমে ২০০১ সালে পিএইচপি এরাবিয়ান হর্স সুপার-এর ব্যবসার সূচনা হয়। ২৫ বছর ধরে পিএইচপি লিডিং ব্র্যান্ড হিসেবে সবার কাছে সুপরিচিত।

ব্র্যান্ড স্টোরি

ঢেউটিন ব্র্যান্ড হিসেবে পিএইচপি এরাবিয়ান হর্স সুপার বাংলাদেশে জনপ্রিয়। বাংলাদেশের মানুষের অন্যতম চাহিদা- ঘরের চালের জন্য শাক্তিশালী ও দীর্ঘস্থায়ী টিন। এই চাহিদা পূরণের লক্ষ্যে পিএইচপি পরিবার নিয়ে এসেছে পিএইচপি এরাবিয়ান হর্স সুপার।

উন্নত নফ প্রযুক্তিতে তৈরি পিএইচপি এরাবিয়ান হর্স সুপার ঢেউটিন শক্তিশালী, মরিচারোধক ও দীর্ঘস্থায়ী। আর এই কারণে দেশের সাধারণ মানুষ, ব্যবসায়ী ও শিল্পপ্রতিষ্ঠানের মালিকের প্রথম পছন্দ পিএইচপি এরাবিয়ান হর্স সুপার।

পিএইচপি এরাবিয়ান হর্স সুপার-এর প্রতিটি টিনে সঠিক ওজন, সাইজ ও পুরুত্ব নিশ্চিত করা হয়। তাই, বাড়ি হয় দীর্ঘস্থায়ী ও মজবুত। আর একারণে সবাই পিএইচপি এরাবিয়ান হর্স সুপার-এ আস্থা রাখছে।

সুখ, শান্তি ও সমৃদ্ধি—এটাই ‘পিএইচপি’-এর মূলনীতি। পিএইচপি’র জন্য এটি শুধুমাত্র একটি স্লোগান নয়; বরং প্রতিটি কার্যক্রমের মূল চালিকাশক্তি। সর্বোচ্চ গুণগত মান, নির্ভরযোগ্যতা এবং গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করার লক্ষ্য নিয়ে পিএইচপি পরিবার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। গ্রাহকের আস্থা ও দীর্ঘমেয়াদি সম্পর্ককে গুরুত্ব দিয়েই প্রতিষ্ঠানটি বছরের পর বছর ধরে দেশের নির্মাণখাতে অবদান রেখে চলেছে।

মানসম্মত কাঁচামাল, আধুনিক উৎপাদন প্রক্রিয়া এবং কঠোর মান নিয়ন্ত্রণ ব্যবস্থার সমন্বয়ে তৈরি পিএইচপি এরাবিয়ান হর্স সুপার শুধু একটি ঢেউটিন নয়, বরং নিরাপদ ও টেকসই নির্মাণের একটি বিশ্বস্ত সমাধান। আপনার স্বপ্নের বাড়ি বা প্রতিষ্ঠানের জন্য এমন একটি ছাউনি প্রয়োজন, যা দীর্ঘদিন সুরক্ষা দেবে এবং বিনিয়োগের সর্বোচ্চ মূল্য নিশ্চিত করবে। সেই নির্ভরতার নামই পিএইচপি এরাবিয়ান হর্স সুপার।

Brand Story

পিএইচপি ফ্যামিলি ঐতিহ্য

আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমানের দূরদর্শী নেতৃত্ব ও আদর্শের ভিত্তিতেই পিএইচপি পরিবারের ঐতিহ্যের সূচনা। প্রতিষ্ঠালগ্ন থেকেই তাঁর মূল দর্শন ছিল জাতির জন্য সুখ, শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করা। এই আদর্শকে ধারণ করেই পিএইচপি পরিবার প্রতিটি কার্যক্রম পরিচালনা করে আসছে এবং সর্বোচ্চ গুণগত মান, সততা ও গ্রাহকের আস্থা অর্জনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে ১৯৯৯ সাল থেকে পিএইচপি এরাবিয়ান হর্স সুপার বাংলাদেশের রুফিং শিট শিল্পে নির্ভরযোগ্যতার প্রতীক হয়ে উঠেছে এবং বর্তমানে ২৫ বছরের সফল পথচলা সম্পন্ন করেছে। আধুনিক প্রযুক্তি, মানোন্নয়ন ও দীর্ঘস্থায়ী পণ্যের মাধ্যমে ব্র্যান্ডটি দেশের শিল্পখাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এবং মানুষের জীবনকে আরও নিরাপদ, আরামদায়ক ও সমৃদ্ধ করার লক্ষ্যে নিরন্তর অগ্রসর হচ্ছে।

১৯৬৯ - ফাউন্ডেশন অব এক্সিলেন্স

১৯৬৯ সালে আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান একটি কমোডিটি ব্যবসার সাথে যুক্ত ছিলেন। পরবর্তীতে ঢাকা’য় ঢেউটিন উৎপাদনের পাশাপাশি চট্টগ্রামে ছোট পরিসরে ব্যবসা শুরু করেন। সেসময় চট্টগ্রামে তার ফ্ল্যাগশিপ কারখানা থেকে উৎপাদিত ক্যামেল ব্র্যান্ডের ঢেউটিন বাজারে বেশ জনপ্রিয়তা অর্জন করে।

২০০১ - স্ট্রাগল

২০০১ সাল ছিলো পিএইচপি পরিবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এবছর অংশীদারিত্ব ব্যবসার সমাপ্তি ঘটান আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান। তিনি কঠিন চ্যালেঞ্জের মধ্যেও টিকিয়ে রাখেন চট্টগ্রামের ভেঞ্চার। দৃঢ় বিশ্বাসের সাথে দেশসেবা করার অঙ্গীকারে তিনি প্রতিষ্ঠা করেন পিএইচপি।

অত্যাধুনিক প্রযুক্তিতে সেরা কোয়ালিটির টিন উৎপাদন ও কৌশলগত বিনিয়োগের মাধ্যমে ধীরে ধীরে পিএইচপি পরিবার একটি বৃহৎ শিল্পগোষ্ঠীতে পরিণত হয়। জাতীয় অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি আস্থা, সততা ও দায়িত্ববোধের প্রতীক হিসেবে পিএইচপি এরাবিয়ান হর্স সুপার সবার কাছে সুপ্রতিষ্ঠিত হয়েছে।

২০২৬ - এগিয়ে যাওয়া

নৈতিকতা ও লিডারশীপের উপর ভিত্তি করে পিএইচপি পরিবার একটি প্রাতিষ্ঠানিক নাম হিসাবে গড়ে উঠেছে। শুধুমাত্র শিল্পক্ষেত্রে সাফল্যের মধ্যেই না, জাতীয় উন্নয়নের ধারাবাহিকভাবে অবদান রেখেছে পিএইচপি পরিবার। প্রতিষ্ঠাকাল থেকেই যারা আদর্শ মেনে চলেছে। ফলস্বরূপ পিএইচপি পরিবার বাংলাদেশে শক্তিশালী শিল্পগোষ্ঠী হিসেবে প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে ।

বাংলাদেশের একটি সুপ্রতিষ্ঠিত শিল্পগোষ্ঠী পিএইচপি পরিবার। ২৫ বছরের বেশি সময় ধরে দেশের বাজারে একটি শীর্ষস্থানীয় ব্র্যান্ড হিসেবে পরিচিত। শুধু দেশেই না, পিএইচপি পরিবারের পণ্য বর্তমানে বিশ্ববাজারেও রপ্তানি হচ্ছে।

CEO of PHP

আমাদের প্রতিশ্রুতি

পিএইচপি এরাবিয়ান হর্স সুপার শুধু একটি ঢেউটিন ব্র্যান্ড নয়; এটি দীর্ঘস্থায়ী, নিরাপদ ও নির্ভরযোগ্য ঘর নির্মাণের একটি আস্থার নাম। বাংলাদেশের আবহাওয়া, বৃষ্টি, রোদ, আর্দ্রতা ও ব্যবহারিক প্রয়োজন বিবেচনা করে আমাদের টিন তৈরি করা হয়, যাতে ব্যবহারকারীরা দীর্ঘদিন নিশ্চিন্তে থাকতে পারেন। ঘর, দোকান, গুদাম, কৃষি স্থাপনা কিংবা শিল্পকারখানা—প্রতিটি জায়গায় টেকসই ছাউনি মানুষের নিরাপত্তা ও আরামের সঙ্গে সরাসরি যুক্ত। 

 

আমাদের লক্ষ্য হলো গ্রাহককে এমন একটি পণ্য দেওয়া, যা শুধু দেখতে সুন্দর নয়, বরং ব্যবহারেও শক্তিশালী ও দীর্ঘস্থায়ী। টিন কেনার সময় অনেকেই শুধু দাম বিবেচনা করেন, কিন্তু ভালো টিন নির্বাচনের ক্ষেত্রে ওজন, দস্তার পরিমাণ, পুরুত্ব, রঙের স্থায়িত্ব এবং মরিচা প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিএইচপি এরাবিয়ান হর্স সুপার এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে তৈরি করা হয়, যাতে গ্রাহক প্রকৃত মানের পণ্য পান।

গুণগত মান ও উৎপাদন প্রক্রিয়া

আমাদের উৎপাদন প্রক্রিয়ায় আধুনিক প্রযুক্তি, দক্ষ জনবল এবং কঠোর মান নিয়ন্ত্রণ ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া হয়। প্রতিটি ধাপে কাঁচামাল নির্বাচন থেকে শুরু করে ফিনিশিং পর্যন্ত পণ্যের মান যাচাই করা হয়। ভালো মানের ঢেউটিন দীর্ঘদিন ব্যবহারযোগ্য হয়, সহজে মরিচা ধরে না এবং ঘরের স্থায়িত্ব বাড়াতে সাহায্য করে। বিশেষ করে সঠিক পরিমাণ দস্তা ব্যবহার করা হলে টিনের সুরক্ষা ক্ষমতা বৃদ্ধি পায় এবং এটি আবহাওয়ার ক্ষতিকর প্রভাব থেকে ঘরকে রক্ষা করতে সহায়তা করে।

পিএইচপি এরাবিয়ান হর্স সুপার গ্রাহকের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের টিন সরবরাহ করে, যেমন ঢেউটিন, রঙিন টিন, এলুম টিন এবং প্রোফাইল টিন। প্রতিটি পণ্যের লক্ষ্য একটাই—ব্যবহারকারীর জন্য শক্তিশালী, মানসম্মত ও দীর্ঘস্থায়ী সমাধান নিশ্চিত করা। আমরা বিশ্বাস করি, একটি ভালো ঘর শুরু হয় ভালো উপকরণ দিয়ে; আর ভালো টিন সেই ঘরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।

PHP Arabian Horse Super Factories

কেন পিএইচপি এরাবিয়ান হর্স সুপার বেছে নেবেন?

পিএইচপি এরাবিয়ান হর্স সুপার বেছে নেওয়ার অন্যতম কারণ হলো এর ধারাবাহিক গুণগত মান, নির্ভরযোগ্যতা এবং গ্রাহকের দীর্ঘদিনের আস্থা। আমরা শুধু একটি পণ্য সরবরাহ করি না; বরং এমন একটি সমাধান প্রদান করি যা আপনার নির্মাণকে করে আরও নিরাপদ, টেকসই ও দীর্ঘস্থায়ী। সঠিক ওজন, মানসম্মত পুরুত্ব, মজবুত গঠন এবং উন্নত মরিচারোধী প্রযুক্তির সমন্বয়ে তৈরি প্রতিটি টিন সর্বোচ্চ মান নিশ্চিত করে।

 

সঠিক টিন নির্বাচন একটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ। মানসম্মত টিন ব্যবহার করলে ঘরের স্থায়িত্ব বৃদ্ধি পায়, রক্ষণাবেক্ষণ ব্যয় কমে এবং প্রতিকূল আবহাওয়ার বিরুদ্ধেও ছাউনি দীর্ঘদিন সুরক্ষিত থাকে। তাই নতুন বাড়ি নির্মাণ, পুরোনো ছাউনি পরিবর্তন কিংবা আবাসিক, বাণিজ্যিক ও শিল্পপ্রতিষ্ঠানের নির্মাণকাজে টিন নির্বাচন করার সময় গুণগত মানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন।

 

পিএইচপি এরাবিয়ান হর্স সুপার প্রতিটি উৎপাদন পর্যায়ে কঠোর মাননিয়ন্ত্রণ নিশ্চিত করে, যাতে গ্রাহক প্রতিবার একই মানের পণ্য পান। এই মানের ধারাবাহিকতা, দীর্ঘস্থায়ী কর্মক্ষমতা এবং গ্রাহকের প্রতি অঙ্গীকারই আমাদের দেশের লাখো মানুষের আস্থার ব্র্যান্ডে পরিণত করেছে। নির্ভরযোগ্য ছাউনির জন্য আজও পিএইচপি এরাবিয়ান হর্স সুপার একটি বিশ্বস্ত নাম।

শিল্পকারখানা

বর্তমানে পিএইচপি এরাবিয়ান হর্স সুপারের উৎপাদন কার্যক্রম পরিচালিত হচ্ছে দুটি অত্যাধুনিক শিল্পকারখানায়। এর একটি চট্টগ্রামের বড় কুমিরায় অবস্থিত উন্নত নফ (NOF) প্রযুক্তিসম্পন্ন গ্যালভানাইজিং মিল, যা বাংলাদেশের প্রথম সিআর (CR) কয়েল মিল হিসেবে সুপরিচিত। অন্যটি ফেনীতে অবস্থিত পিএইচপি ইন্টিগ্রেটেড স্টিল মিলস, যেখানে আধুনিক প্রযুক্তির মাধ্যমে আন্তর্জাতিক মান বজায় রেখে ঢেউটিন উৎপাদন করা হয়।

 

পিএইচপি বাংলাদেশে সর্বপ্রথম অত্যাধুনিক নফ (NOF) প্রযুক্তি ব্যবহার শুরু করে, যা টিন উৎপাদনে নতুন মানদণ্ড স্থাপন করেছে। এই উন্নত প্রযুক্তি এবং নিখুঁত প্রকৌশল ব্যবস্থার মাধ্যমে উৎপাদনের প্রতিটি ধাপে কঠোর মাননিয়ন্ত্রণ নিশ্চিত করা হয়। ফলে প্রতিটি টিনে সঠিক পুরুত্ব, ওজন, শক্তি এবং মরিচারোধী বৈশিষ্ট্য বজায় থাকে। আধুনিক উৎপাদন ব্যবস্থা, উন্নত প্রযুক্তি এবং গুণগত মানের প্রতি অঙ্গীকারের কারণেই পিএইচপি এরাবিয়ান হর্স সুপার বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত ঢেউটিন ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

কান্ট্রি ফার্স্ট সিআর কয়েল মিল

PHP Arabian Horse Super Roofing Sheets দেশের প্রথম CR Coil Mills-এ উৎপাদিত উচ্চমানের স্টিল ব্যবহার করে তৈরি করা হয়। আধুনিক উৎপাদন প্রযুক্তি এবং কঠোর মান নিয়ন্ত্রণ প্রক্রিয়ার মাধ্যমে প্রতিটি শিটে সমান পুরুত্ব, নির্ভুল পরিমাপ এবং উন্নত শক্তি নিশ্চিত করা হয়। ফলে প্রতিটি শিট দীর্ঘস্থায়ী, টেকসই এবং বিভিন্ন ধরনের নির্মাণ প্রকল্পের জন্য নির্ভরযোগ্য পারফরম্যান্স প্রদান করে।

PHP Arabian Horse Super Factories

সাধারণ প্রশ্নাবলি

প্রশ্ন: পিএইচপি এরাবিয়ান হর্স সুপার কী?

উত্তর: এরাবিয়ান হর্স সুপার হচ্ছে পিএইচপি পরিবারের একটি বিশ্বস্ত ব্র্যান্ড – যা মানসম্মত সিআই শীট/ঢেউটিন তৈরি করে থাকে।

উত্তর: পরিবেশের উপর নির্ভর করে এবং সঠিক ইনস্টলেশন ও রক্ষণাবেক্ষণ করলে এরাবিয়ান হর্স সুপার টিন প্রায় ১৫-২০ বছর স্থায়ী হতে পারে।

উত্তর: সেরা মানের সিআর কয়েল থেকে তৈরি পিএইচপি এরাবিয়ান হর্স সুপার-এ থাকে সঠিক পরিমাণ দস্তার প্রলেপ, যা মরিচা ও ক্ষয় প্রতিরোধ করে।

উত্তর: এতে ব্যবহার করা হয়েছে সঠিক পরিমাণ দস্তার প্রলেপ। ফলে দীর্ঘদিন টিন থাকে মরিচাহীন। একারণে পিএইচপি এরাবিয়ান হর্স সুপার অন্যান্য টিন থেকে মজবুত ও দীর্ঘস্থায়ী।

উত্তর: বাংলাদেশে পিএইচপি এরাবিয়ান হর্স সুপার অনুমোদিত ডিলার ও রিটেইলারদের কাছ থেকে খুব সহজেই টিন কিনতে পারবেন।

উত্তর: আগ্রহী ব্যবসায়ীরা যোগাযোগ সেকশনে দেওয়া নম্বর ও ইমেইলে যোগাযোগ করে আবেদন করতে পারেন। পরবর্তীতে দায়িত্বরত ব্যক্তি আপনাদের সাথে কথা বলবেন।

উত্তর: ডিলাররদের মার্কেটিং-এ, যেকোনো নির্দেশনা এবং বিক্রয়ের পরও সহায়তা করা হয়। যাতে তারা সহজ ভাবে ব্যবসা পরিচলনা করতে পারেন।

উত্তর: ঘরের চাল অথবা ছাদের সারফেস নিয়মিত পরিষ্কার করা। পাতা, আবর্জনা এবং জমে থাকা পানি সরিয়ে দিন।

উত্তর: হ্যাঁ। পিএইচপি এরাবিয়ান হর্স সুপার রিসাইকেলযোগ্য এবং যা টেকসই ও পরিবেশকে রক্ষা করে।