ঢেউটিন তৈরির মাধ্যমে ২০০১ সালে পিএইচপি এরাবিয়ান হর্স সুপার-এর ব্যবসার সূচনা হয়। ২৫ বছর ধরে পিএইচপি লিডিং ব্র্যান্ড হিসেবে সবার কাছে সুপরিচিত।
ঢেউটিন ব্র্যান্ড হিসেবে পিএইচপি এরাবিয়ান হর্স সুপার বাংলাদেশে জনপ্রিয়। বাংলাদেশের মানুষের অন্যতম চাহিদা- ঘরের চালের জন্য শাক্তিশালী ও দীর্ঘস্থায়ী টিন। এই চাহিদা পূরণের লক্ষ্যে পিএইচপি পরিবার নিয়ে এসেছে পিএইচপি এরাবিয়ান হর্স সুপার।
উন্নত নফ প্রযুক্তিতে তৈরি পিএইচপি এরাবিয়ান হর্স সুপার ঢেউটিন শক্তিশালী, মরিচারোধক ও দীর্ঘস্থায়ী। আর এই কারণে দেশের সাধারণ মানুষ, ব্যবসায়ী ও শিল্পপ্রতিষ্ঠানের মালিকের প্রথম পছন্দ পিএইচপি এরাবিয়ান হর্স সুপার।
পিএইচপি এরাবিয়ান হর্স সুপার-এর প্রতিটি টিনে সঠিক ওজন, সাইজ ও পুরুত্ব নিশ্চিত করা হয়। তাই, বাড়ি হয় দীর্ঘস্থায়ী ও মজবুত। আর একারণে সবাই পিএইচপি এরাবিয়ান হর্স সুপার-এ আস্থা রাখছে।
সুখ, শান্তি ও সমৃদ্ধি- হলো ‘পিএইচপি’-এর মূলনীতি। পিএইচপি’র জন্য এটি শুধুমাত্র শব্দ নয়। মনে-প্রাণে এই শব্দগুলো ধারণ করে প্রতিদিন কাজ করে যাচ্ছে। পিএইচপি পরিবার বিশ্বাস করে এগিয়ে যাওয়ার মূলমন্ত্রই হচ্ছে সবসময় সর্বোচ্চ গুণগত মান ও নিরাপত্তা নিশ্চিত করা।
আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমানের দূরদর্শীতায় পিএইচপি পরিবারের ঐতিহ্য গড়ে উঠেছে। শুরু থেকেই যার মূলনীতি ছিল জাতির জন্য সুখ, শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করা। এই দর্শনই পিএইচপি পরিবারকে সামনে এগিয়ে যাওয়ার পথ দেখায়।
১৯৬৯ সালে আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান একটি কমোডিটি ব্যবসার সাথে যুক্ত ছিলেন। পরবর্তীতে ঢাকা’য় ঢেউটিন উৎপাদনের পাশাপাশি চট্টগ্রামে ছোট পরিসরে ব্যবসা শুরু করেন। সেসময় চট্টগ্রামে তার ফ্ল্যাগশিপ কারখানা থেকে উৎপাদিত ক্যামেল ব্র্যান্ডের ঢেউটিন বাজারে বেশ জনপ্রিয়তা অর্জন করে।
২০০১ সাল ছিলো পিএইচপি পরিবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এবছর অংশীদারিত্ব ব্যবসার সমাপ্তি ঘটান আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান। তিনি কঠিন চ্যালেঞ্জের মধ্যেও টিকিয়ে রাখেন চট্টগ্রামের ভেঞ্চার। দৃঢ় বিশ্বাসের সাথে দেশসেবা করার অঙ্গীকারে তিনি প্রতিষ্ঠা করেন পিএইচপি।
অত্যাধুনিক প্রযুক্তিতে সেরা কোয়ালিটির টিন উৎপাদন ও কৌশলগত বিনিয়োগের মাধ্যমে ধীরে ধীরে পিএইচপি পরিবার একটি বৃহৎ শিল্পগোষ্ঠীতে পরিণত হয়। জাতীয় অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি আস্থা, সততা ও দায়িত্ববোধের প্রতীক হিসেবে পিএইচপি এরাবিয়ান হর্স সুপার সবার কাছে সুপ্রতিষ্ঠিত হয়েছে।
নৈতিকতা ও লিডারশীপের উপর ভিত্তি করে পিএইচপি পরিবার একটি প্রাতিষ্ঠানিক নাম হিসাবে গড়ে উঠেছে। শুধুমাত্র শিল্পক্ষেত্রে সাফল্যের মধ্যেই না, জাতীয় উন্নয়নের ধারাবাহিকভাবে অবদান রেখেছে পিএইচপি পরিবার। প্রতিষ্ঠাকাল থেকেই যারা আদর্শ মেনে চলেছে। ফলস্বরূপ পিএইচপি পরিবার বাংলাদেশে শক্তিশালী শিল্পগোষ্ঠী হিসেবে প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে ।
বাংলাদেশের একটি সুপ্রতিষ্ঠিত শিল্পগোষ্ঠী পিএইচপি পরিবার। ২৫ বছরের বেশি সময় ধরে দেশের বাজারে একটি শীর্ষস্থানীয় ব্র্যান্ড হিসেবে পরিচিত। শুধু দেশেই না, পিএইচপি পরিবারের পণ্য বর্তমানে বিশ্ববাজারেও রপ্তানি হচ্ছে।
১৯৬৯ সালে আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান একটি কমোডিটি ব্যবসার সাথে যুক্ত ছিলেন। পরবর্তীতে ঢাকা’য় ঢেউটিন উৎপাদনের পাশাপাশি চট্টগ্রামে ছোট পরিসরে ব্যবসা শুরু করেন। সেসময় চট্টগ্রামে তার ফ্ল্যাগশিপ কারখানা থেকে উৎপাদিত ক্যামেল ব্র্যান্ডের ঢেউটিন বাজারে বেশ জনপ্রিয়তা অর্জন করে।
২০০১ সাল ছিলো পিএইচপি পরিবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এবছর অংশীদারিত্ব ব্যবসার সমাপ্তি ঘটান আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান। তিনি কঠিন চ্যালেঞ্জের মধ্যেও টিকিয়ে রাখেন চট্টগ্রামের ভেঞ্চার। দৃঢ় বিশ্বাসের সাথে দেশসেবা করার অঙ্গীকারে তিনি প্রতিষ্ঠা করেন পিএইচপি। অত্যাধুনিক প্রযুক্তিতে সেরা কোয়ালিটির টিন উৎপাদন ও কৌশলগত বিনিয়োগের মাধ্যমে ধীরে ধীরে পিএইচপি পরিবার একটি বৃহৎ শিল্পগোষ্ঠীতে পরিণত হয়। জাতীয় অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি আস্থা, সততা ও দায়িত্ববোধের প্রতীক হিসেবে পিএইচপি এরাবিয়ান হর্স সুপার সবার কাছে সুপ্রতিষ্ঠিত হয়েছে।
নৈতিকতা ও লিডারশীপের উপর ভিত্তি করে পিএইচপি পরিবার একটি প্রাতিষ্ঠানিক নাম হিসাবে গড়ে উঠেছে। শুধুমাত্র শিল্পক্ষেত্রে সাফল্যের মধ্যেই না, জাতীয় উন্নয়নের ধারাবাহিকভাবে অবদান রেখেছে পিএইচপি পরিবার। প্রতিষ্ঠাকাল থেকেই যারা আদর্শ মেনে চলেছে। ফলস্বরূপ পিএইচপি পরিবার বাংলাদেশে শক্তিশালী শিল্পগোষ্ঠী হিসেবে প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে ।বাংলাদেশের একটি সুপ্রতিষ্ঠিত শিল্পগোষ্ঠী পিএইচপি পরিবার। ২৫ বছরের বেশি সময় ধরে দেশের বাজারে একটি শীর্ষস্থানীয় ব্র্যান্ড হিসেবে পরিচিত। শুধু দেশেই না, পিএইচপি পরিবারের পণ্য বর্তমানে বিশ্ববাজারেও রপ্তানি হচ্ছে।
বর্তমানে পিএইচপি এরাবিয়ান হর্স সুপারের দু’টি অত্যাধুনিক শিল্পকারখানা রয়েছে। একটি চট্টগ্রামের বড় কুমিরায় উন্নত মানের নফ প্রযুক্তির গ্যালভাইনাইজিং মিলস যা বাংলাদেশের প্রথম সিআর কয়েল মিলস, অন্যটি ফেনীতে অবস্থিত পিএইচপি ইন্টিগ্রেটেড স্টিল মিলস। এই দু’টি শিল্পকারখানায় ঢেউটিন তৈরি করা হয়। এছাড়া, পিএইচপি বাংলাদেশ প্রথম অত্যাধুনিক নফ প্রযুক্তি ব্যবহার শুরু করে যার নিখুঁত ইঞ্জিনিয়ারিং-এর মাধ্যমে প্রতিটি ধাপে সঠিক মান বজায় রেখে টিন উৎপাদন করা হয়।